করোনা ভাইরাসের ২য় ঢেউ সামলাতে কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ Desk Desk News প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ মারজান আহমদ,কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে কুলাউড়া থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে পৌরশহর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাস্ক বিহীন পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, এসআই কানাই লাল চক্রবর্তীসহ থানার অন্যান্য অফিসাররা অংশগ্রহণ করেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া তিনি করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া,প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। তার পাশাপাশি হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন। (সি/স-২৩ নভেম্বর-তা/ই) SHARES কভিড ১৯ বিষয়: