ধর্মপাশায় রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ মোবার হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার দুপুরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো.মুনতাসির হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ। জয়িতারা হলেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনা বেগম,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী বৈজয়ন্তী সরকার (স্বর্ণা),সফল জননী জ্যোস্না রানী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মীম আক্তার,সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় মোছা. মাছুমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।প্রতেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হয়। (সি/স-১০ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: