রাজাকার সন্তানও যাতে আওয়ামীলীগে ঠাই না পায়,মাসুক উদ্দিন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ প্রেস বক্স:-সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আরোহন করছে। যা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। তাই মনে রাখতে হবে, কোনো রাজাকার তো দূরে, রাজাকারের সন্তানও যেন আওয়ামী লীগে ঠাঁই না পায়। নতুবা তাদের দূষিত রক্ত আমাদের সংগঠণকে কক্ষচ্যূত করতে চাইবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। উপস্থিত ছিলেন- শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, এডভোকেট রাজ উদ্দিন আহমেদ জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হুমায়ূন ইসলাম কামাল, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ মো. মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট খোকন কুমার দত্ত, রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, কবির উদ্দিন আহমদ, ফারুক আহমেদ, ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, মস্তাক আহমদ পলাশ, মইনুল ইসলাম, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট আজমল আলী, জামাল আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুস সোবহান, নাজমুল ইসলাম এহিয়া, মোঃ সানোয়ার, শাহিদুর রহমান শাহীন, আমাতুজ জোহরা জেবিন, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, এডভোকেট দিলওয়ার আল আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, ডাঃ নাজরা চৌধুরী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন। অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ। উল্লেখ্য এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। (সি/স-১৬ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES বিজয়ের মাসের সংবাদ বিষয়: