কোম্পানীগঞ্জের দুই বীরমুক্তিযোদ্ধা অবঃ পুলিশ সদস্যের নামফলক স্থাপিত হলো থানা ফটকে,প্রশংসায় ভাসছেন ওসি নজরুল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-একাত্তরের রণাঙ্গনে বীরের বেশে ফিরে এসে দেশের আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও দেশ গঠনে দায়িত্ব নেওয়া গর্বিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের নাম ফলক স্থাপন করা হলো সিলেটের কোম্পানীগন্জ থানায়।কোম্পানীগঞ্জ উপজেলা থেকে অংশ নেওয়া দুই জন বীর মুক্তিযোদ্ধা যারা পরবর্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করে সফলতা অর্জনের মাধ্যমে অবশর গ্রহণ করেছেন তাদের শ্রদ্ধায় নামফলক স্থাপন করলেন অফিসার ইনচার্জ কে এম নজরুল। কোম্পানীগঞ্জ থেকে যে দুইজন বীর মুক্তিযোদ্ধা পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করেছেন তারা হলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর (অবঃ হাবিলদার) ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম (অবঃকনস্টেবল)। থানার প্রধান ভবনের মূল দরজায় স্থাপন করা এই নামফলকের মাধ্যমে ব্যতিক্রমী এই কার্যক্রমে শুশিল সমাজের ভূয়সী প্রসংসা কুড়িয়েছেন কে এম নজরুল। নামফলক উদ্ভোদনের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী।মুক্তিযোদ্ধকালী সাব সেক্টর কমান্ডার মতিলাল মোহন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার শফিউদ্দিন রেনু।উদ্ভোদন শেষে মহান মুক্তিযোদ্ধে শহীদ হওয়া গর্বিত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। নামফলক উদ্ভোদন শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যরাও পিছিয়ে ছিল না বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজার বাগ পুলিশ লাইনের পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সেদিন রাজারবাগ থেকে যে সমস্ত পুলিশ বাহিনীর অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের মধ্যে এই দুইজন কোম্পানীগঞ্জ উপজেলার, আমি তাদের নামটি স্মরণ রাখার জন্য নাম ফলকটি থানার প্রধান গেটের ওয়ালের পাশে লাগিয়েছি। (সি/স-১৭ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: