শ্রীমঙ্গলে ৬ ডিসেম্বরে হানাদারমুক্ত হয়েছিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ ইমরান হোসেন:-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কে আজ এই দিনেদিনে পাক হানাদার বাহিনীর কাছ থেকে শ্রীমঙ্গলকে মুক্ত করা হয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত হয়েছিল। শ্রীমঙ্গলবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাংলা মায়ের সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, কালীঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ ভাড়াউড়া বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি নেছার উদ্দিন, এএসপি সার্কেল আশরাফুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংঘটনিক সম্পাদক ছালিক আহমদ, পৌর যুবগীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি কামরুল হাসান দোলন, মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল শাখার সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, আব্দুল কাদির সানু মিয়া, অমলেন্দু পাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক মিটন পাল, সদস্য সচিব জসিম উদ্দিন, কালীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরাগ বারই প্রমুখ। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল শিল্পী সংস্থার আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহনায় প্রতিবারের ন্যায় এবারও দেশাত্মবোধক ও প্রতিবাদী গানের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। (সি/স-০৬ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES বিজয়ের মাসের সংবাদ বিষয়: