কুলাউড়ায় সৌর বিদ্যুতের আওতায় আসলেন আরো ৩৯ জন Desk Desk News প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ মারজান আহমদ,কুলাউড়া (মৌলভীবাজার) থেকে‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে আরো ৩৯জন উপকারভোগী পেলেন সৌর বিদ্যুৎ। মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ৩৯ জন উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শরীফপুর ইউপি প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান জোনাব আলীর সভাপতিত্বে ৩৯ জন উপকারভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌর বিদ্যুৎ বিতরণ করেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, বাবু অজয় দাস, সাংসদের সমন্বয়ক খায়রুল আলম কাওসার, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী, সাংসদের বিশেষ সহকারী শেখ রুয়েল আহমদ, ইউপি সদস্য হারুন, ইসমাইল প্রমুখ। (সি/স-০৫ ডিসেম্বর-তা/ই) SHARES জাতীয় বিষয়: