কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-মাদক সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সিলেটের কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই খাগাইল বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, এসআই শামসুল আরেফিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেল এএসপি মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল।

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

 

প্রধান অতিথির বক্তবে গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।কোম্পানীগঞ্জের প্রতিটি পারা মহল্লার ছোট/বড় সব মাদক ব্যাবসায়ীদের তালিকা করা হচ্ছে।সেইসব মাদক কারবারিরা হয় মাদক ছাড়বে না হয় তারা জেলের ভিতর পচে মরবে।

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

প্রধান বক্তার বক্তব্যে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল কাজল বলেন,কোম্পানীগঞ্জ উপজেলাটি ভারত সীমান্ত বর্তী হওয়ায় খুব সহজে মাদক প্রবেশ করতে পারে।আমি যখন এই থানায় যোগদানের পর থেকে বড় বড় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে।কোম্পানীগঞ্জকে মাদক মুক্ত করা না পর্যন্ত আমার যুদ্ধ চলবে।

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান রোকন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক এখলাছুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রূপক চন্দ্র দাস, ইউ/পি সদস্য শাহিন আহমদ প্রমুখ।

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

এ সময় দুই শতাধিক সাধারণ মানুষ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক,শিক্ষার্থী,ইউ/ই সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে,এএসপি নজরুল ইসলাম

(সি/স-৩০ ডিসেম্বর-তা/ই)