কোম্পানীগঞ্জে ‘ফটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা ও সনদ বিতরণ Desk Desk News প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ প্রেস বক্স:-আত্মকর্মসংস্থান ও দক্ষ ফটোগ্রাফার তৈরির লক্ষ্যে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ‘দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ২দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা অডিটোরিয়াম ও প্যাটিকেল মাঠ সাদাপাথরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২দিনব্যাপী এ কর্মশালায় ৪৪ জন ফটোগ্রাফার অংশ নেন। প্রশিক্ষক ছিলেন দি ডেইলী স্টার পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক শেখ নাসির উদ্দিন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক আনিস মাহমুদ। কর্মশালা শেষে ফটোগ্রাফারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদের যৌথ পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেটের ডাক’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমান। উপস্থিত ছিলেন ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র সহ সভাপতি আনোয়ার সুমন, সহ সভাপতি ফারুক আহমদ, কোষাধ্যক্ষ আলমগীর, সদস্য আব্দুল্লাহ, আতিক হাসান রবি, হারুন, রায়হান, মেহরাব, নজরুল, সুমন ভূঁইয়া, কয়েছ আহমদ, ইকবাল তারেক ও জহিরুল প্রমুখ। (সি/স-৩১ ডিসেম্বর-তা/ই) SHARES অরাজনৈতিক সংগঠন বিষয়: