ছাতকে বিয়ের প্রলোভনে ধর্ষণ:ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

সিলকো ডেস্ক:-সুনামগঞ্জের ছাতকে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো. রুমেল মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের সাদেক আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের জনৈক এক কিশোরীর সাথে প্রায় ৪ মাস পূর্বে মোবাইলের রং নম্বরে অভিযুক্ত লম্পট মো. রুমেল মিয়ার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে ওই কিশোরীর সাথে ধীরে ধীরে রুমেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রুমেল ৫ বছর যাবৎ ইউরোপের দেশ ফ্রান্সে বসবাস করে ও তার বাবা ইটালী প্রবাসী বলে ওই কিশোরীকে জানায়। প্রতারনার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে। বৃহস্পতিবার ওই কিশোরীর বাড়ীতে গিয়ে প্রতারক রুমেল তাকে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে রুমেল মিয়ার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন ওইদিন লম্পট রুমেল মিয়াকে আটকের পর থানায় নিয়ে আসেন।
থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রুমেল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত ওই কিশোরীকে শুক্রবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

(সি/স-০৮ জানুয়ারী-তা/ই)