সিলেট জেলা আওয়ামী লীগে স্থান পাওয়া কোম্পানীগঞ্জের পঞ্চরত্নকে অখিল বিস্বাসের শুভেচ্ছা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সদ্য প্রকাশিত সিলেট জেলা শাখা কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচ জন স্থান পেয়েছে। এডভোকেট লুৎফর রহমানকে সভাপতি ও এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান কে সাধারণ সম্পাদক করে গঠিত জেলা আওয়ামীলীগে স্থান পাওয়া কোম্পানীগঞ্জের পাঁচ জন যারা, তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক (১) এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দফতর সম্পাদক মোঃ মজির উদ্দিন ও কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম। সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কোম্পানীগঞ্জ থেকে স্থান পাওয়া পাঁচ নের্তৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: