জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেটের দিনকাল পরিবারের দুই সদস্য স্থান পেয়েছে

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

স্টাফ রিপোর্টার:-সিলেট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোস্তাক আহমদ পলাশ ও সদস্য পদে এড. আফছর আহমদ স্থান পেয়েছে।

মস্তাক আহমদ পলাশ দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্রীহট্ট মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং এড.আফছর আহমদ দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও শ্রীহট্ট মিডিয়া লি.এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

দৈনিক সিলেটের দিনকাল পরিবারের দুই সদস্য সিলেট জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় উভয়কেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজ বিডি পরিবার।

(সি/স-০৯ জানুয়ারী-তা/ই)