এক হাজার শীতার্তকে কম্বল দিলেন কোম্পানীগঞ্জে প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

তারিকুল ইসলাম:-মানবতার কল্যাণে অগ্ৰসর হয়ে, দেশের টানে দেশের হতদরিদ্র পরিবারের মধ্যে প্রবাসীদের ঘামযুক্ত উপার্জন থেকে কিছু অংশ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ।

কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ কর্তৃক নিজস্ব তহবিল থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার জন হতদরিদ্রকে এই শীতের কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

আজ শনিবার (০৯ জানুয়ারী) প্রথম ধাপে দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে, হায়দরী বাজার, দলইর গাও, বর্ণি ও গৌরীনগর ২৬০ জন হতদরিদ্রকে কম্বল বিতরণ এর কাজ সম্পুর্ণ হয়েছে।

আগামীকাল থেকে উপজেলার অন্যান্য ৫ টি ইউনিয়নে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতের কম্বল বন্ঠন করা হবে বলে জানান অত্র সংগঠনের দক্ষিণ রণিখাই ইউনিয়ন বাস্থাবায়ন কমিটির সদস্য শাহিন আহমদ শাহেন।

মাওঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগটনিক সম্পাদক আলী হুসাইন মাসুদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্টানে প্রাধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হাঃ মাওঃ হাসান মাহমুদ সাহেব দলইরগ্রামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ অত্র সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য মুহাম্মাদ আলী।অনুষ্টানের শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন, হাঃ ফরহাদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন ইমাদ, মাওঃ সালে আহমদ, ইকবাল হোসেন কেন্দ্রিয় প্রচার সম্পাদক, কেস্ট প্রাধান করা হয় ইসলাম উদ্দিন কেন্দ্রিয় সহ-সভাপতি ইতালি প্রবাসী।

এছাড়াও উপস্থিত ছিলেন আতিক হাসান, শাহিন আহমদ শাহেন, আশরাফুল ইসলাম, সাদ্দাম হেসেন, ফয়সল করিম, ইবাদুর রহমান রুমেল, জহির, আনসার, পাবেল আহমদ, আনোয়ার হোসেন, নুমান আহমদ, কয়েস আহমদ, সিদ্দেক আহমদ, মুস্তাকিম আহমদ। প্রমুখ

(সি/স-০৯ জানুয়ারী-তা/ই)