নবীনগর উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমন

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

ইকবাল হোসেন মুন্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একঝাঁক কলম সৈনিক নিয়ে যেখানে গঠনা সেখানে আমরা- নবীনগর উপজেলা প্রেস ক্লাব” বৃহস্পতিবার সকালে শীত কালীন আনন্দ ভ্রমন-২০২১ বর্তমানে বিশ্বের সারাজাগানো দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু ও সোনার গাঁ , তাজমহল, রাজমনি পিরামিড, সহ বিভিন্ন স্থানে ঘুরাঘুরি ও বিভিন্ন গুনি জনের সাথে সাক্ষাত শেষে বাড়ি ফেরার মধ্য দিয়ে আনন্দ ভ্রমন করা হয়। ওই দিন রাতে বাঞ্চারামপুর মডেল থানার নবনিযুক্ত ওসি রাজু আহমেদ কে নবীনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমনের গেঞ্জি উপহার দেয়া হয়।
নবীনগর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা ও সেক্রেটারি জহিরুল ইসলামের আন্তরিকতা সহযোগিতায় এ আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়।
শীত কালীন আনন্দ ভ্রমনে উপজেলা প্রেস ক্লাব সহ সাধারন সম্পাদক খাইরুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক সায়িদ আহম্মদ রাফি, তথ্য প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, আপ্যায়ন ও সংস্কৃতিক সম্পাদক মনির হোসেন, রেজাউল করিম বাবুল, খান জাহান আলী , ইকবাল হোসেন মুন্না, টিটন দাস, কাউছার আলম অপু, আবু সুফি, সাহেদ আহম্মদ সৌরভ, আনোয়ার হোসেন, ও শুভ চক্রবর্তী উপস্থিত ছিলেন ।

(সি/স-১৫ জানুয়ারী-তা/ই)