ছাতকে কালাম চৌধুরীর বিজয়

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

ছাতকে কালাম চৌধুরী বিজয়ী ।।

আব্দুছ ছালাম শাকিল জেলাপতিনিধি( সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি মনোনীত রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীকে ১২ হাজার ৮’শ ২৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯’শ ৮ ভোট। এ নিয়ে টানা চতুর্থবারের মতো আবুল কালাম চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।##