বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ স্টাফ রিপোর্টার:-সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ১নং ও ২নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত বর্ণির প্রবাসীদের নিয়ে গঠিত, বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসচ্ছলদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বৃহস্পতিবার ২১ জানুয়ারী দুপুর ১২ টার সময় উপজেলার জামেয়া ইসলামিয়া আনওয়ারুল উলূম বর্ণি মাদ্রাসা প্রাঙ্গনে দেশে অবস্থানরত বর্ণি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দরা উপস্থিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ১২৫ টি অসহায় পরিবারকে ২০ কেজি করে চাল এবং বর্ণি গ্রামের প্রত্যেকটি মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও অত্র গ্রামের দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক সহ ২২ জনকে নগদ অর্থ প্রদান করে।উপস্থিত উক্ত অনুষ্ঠানে একটি অসহায় পিতাকে তাদের সন্তানের বিবাহের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। হাজী ইউসূফ আলীর সভাপতিত্বে এবং কামাল হোসেন ও সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল মজিদ বাবুল। অনুষ্টানে উপস্থিত ছিলেন হিফজুর রহমান, ইকবাল হোসেন, কামাল হোসেন, সয়দুজ্জামান সাচ্চা,রোকনুজ্জামান শুভ আমিরুল ইসলাম নাহিদ,এমদাদুর রহমান, রোমান আহমেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, ফয়জুল হক,ডাঃ মুহিবুর রহমান,মেম্বার আশরাফ আলী, কেন্দ্রীয় সেক্রেটারী সালেহ আহমদ(কোঃপ্রঃসমাজ কল্যাণ পরিষদ)। নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি মাওলানা মুহিবুর রহমানের মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে দেশে অবস্থানরত বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ ছাড়াও উপস্থিত ছিল অত্র এলাকার সকল সচেতন ব্যক্তিবর্গ। (সি/স-২১ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES অরাজনৈতিক সংগঠন বিষয়: