কোছাপ শিক্ষা কল্যাণ ছাত্র তহবিল ট্রাস্টে ফয়জুর রহমান মাষ্টারের ৫০ হাজার টাকা অনুদান

প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)’র “শিক্ষা কল্যাণ ছাত্র তহবিল ট্রাস্ট” ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান মাষ্টার।

ট্রাষ্ট তহবিলে এই অনুদান দেওয়ায় ফয়জুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ছাত্র পরিষদ সভাপতি রুপক চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সুহেল রানা। এক বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,উনার এই অসামান্য অনুদানের জন্য কোছাপের নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সময়ে সময়ে উনার মতন বিশাল হৃদয়ের ব্যক্তিদের অনুদান, সহযোগিতা ও পরামর্শের জন্যই উপজেলার এই সুবিশাল ছাত্র সংগঠনটি যুগের পর যুগ এগিয়ে চলছে।

তারা আরো বলেন,আপনারা অবগত আছেন যে,কোছাপ ১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ে কোছাপ অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রায় প্রতি বছরই কোছাপ মেধাবৃত্তি আয়োজন করে ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান করে থাকে। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য- সহযোগিতায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোছাপের নিজস্ব আয়ের একমাত্র উৎস হল “শিক্ষা কল্যাণ তহবিল ট্রাস্ট”। তাই উক্ত ট্রাস্টের সম্প্রসারণের জন্য আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ করেছি।দাতা সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম চলবে আগামী কিছু দিন।এই ট্রাস্ট সমৃদ্ধির জন্য স্থানীয় দাতাদের সহযোগিতার বিকল্প নাই।ট্রাস্ট নির্ধারিত পরিমাণ অর্থ অনুদানের মাধ্যমে আপনি ও আপনারা আজীবন দাতা সদস্য হওয়ার মর্যাদা লাভ করবেন। তাই আসুন শিক্ষার প্রসারে, আলোকিত কোম্পানীগঞ্জ বিনির্মানে আমাদের ডাকে সারা দিয়ে ট্রাস্টের অনুদানে এগিয়ে আসুন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুর টার সময় ফয়জুর রহমান কর্তৃক ছাত্র পরিষদের নেতৃবৃন্দের হাতে এই অনুদানের টাকা দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডা.সাইফুল ইসলাম, ছাত্র পরিষদের সভাপতি রুপক চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সুহেল রানা, ছাত্র পরিষদ নেতা তুহিন বক্স,আপন তাহসান সহ কয়েকজন ছাত্রনেতা।

(সি/স-২২ জানুয়ারী-তা/ই)