কমলগঞ্জে এক শত পরিবারকে অংকুর এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

মালিক মিয়া.কমলগঞ্জ প্রতিনিধি:-মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজসেবামূলক সংগঠন অংকুরের আয়োজনে ১শ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

(২৬শে জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অংকুরের সাধারণ সম্পাদক সাদী হামিদের সঞ্চালনা রাহাত আদনান সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র জুয়েল আহমেদ, গেস্ট অব অনার ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন,আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল। এছাড়াও কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ অংকুরের সকল সদস্য।

 

(সি/স-২৬ জানুয়ারী-তা/ই)