সিলেট জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন সুমনকে ফুলেল শুভেচ্ছা Desk Desk News প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ নোমান আহমেদ:-সিলেট জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন সুমনকে ফুল দিয়ে সংবর্ধিত করলো জেলা ছাত্রদলে স্থান পাওয়া কোম্পানীগঞ্জের দুই জাতীয়তাবাদী ছাত্র নেতা। ০৩ ফেব্রুয়ারী সিলেটের টুকেরবাজারে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন সুমনের নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আব্দুল মজিদ বাবুল, রফিক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে গত ২ ফেব্রুয়ারী রাত ১২ টা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা ছাত্রদলের ৩২১ সদস্য পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। (সি/স-০৫ ফেব্রুয়ারি-তা/ই) SHARES রাজনীতি বিষয়: