কোম্পানীগঞ্জে ৫ হাজার জন পাচ্ছে করোনার ভ্যাক্সিন Desk Desk News প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ তারিকুল ইসলাম:–সিলেটের গুরুত্বপূর্ণ বানিজ্য উপজেলা কোম্পানীগঞ্জ। পাথর ব্যবসায়ের উদ্দেশ্যে এবং সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা প্রতি মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের যাতায়াত এই উপজেলায়।দেশের বিভিন্ন জেলায় পাথর পরিবহনের জন্যে প্রতি মাসে ১০ হাজারের অধিক পাথর বাহী ট্রাক চলাচল করে থাকে।ফলে পর্যটক,বহিরাগত ব্যাবসায়ী ও ট্রাক ড্রাইভারদের অবাধ চলাচলের কারনে অত্র উপজেলায় করোনা ঝুকি বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারনা ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন চালালেও অনেকেই এখন অসেচতন। উপজেলায় এই পর্যন্ত ৩৭৮ জন করোনা টেস্ট করিয়েছে।এদের মধ্যে ৩৫ জন আক্রন্ত হলেও বর্তমানে সুস্থ আছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। আক্রান্ত ৩২ জন বর্তমানে চিকিৎসা নিয়ে সুস্থ্য আছে। গত মাসে মাত্র ৬৫ জন করোনা টেস্ট করালেও ফেব্রুয়ারিতে কেউ করোনা টেস্ট করায়নি। দেশে এই পর্যন্ত তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।কোম্পানীগঞ্জে এই পর্যন্ত কত জন ভেক্সিন পেতে অনলাইনে নিবন্ধন করেছে প্রশ্নের জবাবে ডা. কামরুজ্জামান রাসেল বলেন,জাতীয় ভাবে নিবন্ধন নেওয়া হচ্ছে।কোম্পানীগঞ্জে ঠিক কত জন অনলাইনে নিবন্ধন করেছে তা জানা সম্ভব না।তবে উপজেলায় কেউ যদি নিবন্ধন করতে প্রব্লেম হচ্ছে বা নাম নিবন্ধন করতে পারেনি, তারা তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাদের কাছে উপস্থাপন করলে আমরা টিকার ব্যবস্থা করবো। আগামীকাল থেকে দেশের ১০০৫ টি কেন্দ্র থেকে করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামীকাল সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেবেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। কোম্পানীগঞ্জে ১০ হাজার করোনা ভ্যাক্সিন প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিপার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল।তিনি জানান,দুই ধাপে ৫ হাজার মানুষের মাঝে এই ভ্যাক্সিন প্রয়োগ করা হবে। প্রথম টিকা প্রদানের ৪ সপ্তাহ পরে প্রত্যেককে দ্বিতীয় টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় করোনার প্রার্দূভাব কোম্পানীগঞ্জ উপজেলায় কম ঝুকিতে রয়েছে।কিন্তু পরিবেশগত কারনে ঝুকিতে রয়েছে অত্র উপজেলা। করোনা প্রতিরোধে দেশের বিভিন্ন জেলা যাতায়াতকারী ট্রাক ড্রাইভার ও হেল্পাররা করোনা টিকার আওতায় আনা অনেক জরুরি।এতে করে করোনাঝুকি খানিকটা হলেও কম থাকবে। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা.কামরুজ্জামান রাসেল আরো জানান,করোনা প্রতিরোধ এবং ভ্যাক্সিন প্রয়োগে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মিডিয়া কর্মীদের সহযোগীতা প্রয়োজন। আমাদের দুইটি টিমে চাঁরজন রয়েছে যারা নিবন্ধিত ব্যক্তিদের মাঝে ভ্যাক্সিন প্রয়োগ করে যাবে। এছাড়াও একটি টিম রিজার্ভ রাখা হয়েছে।আটজনের একটি সেচ্ছাসেবক টিম সার্বিকভাবে আমাদেরকে সহযোগীতা করে যাবে।৫৫ বছরের উপরে যাদের বয়স তারা বেশী করোনা ঝুকিতে রয়েছে।সেই জন্যে পঞ্চাশোর্ধ ব্যাক্তিদের সবাইকে নিবন্ধনের মাধ্যে ভ্যাক্সিন নিতে অনুরোধ করা যাচ্ছে। ভ্যাক্সিন প্রয়োগের ক্ষেত্রে উপজেলার মুক্তিযোদ্ধা, পঞ্চাশোর্ধ ব্যাক্তি,সংবাদকর্মী এবং সকল সরকারী চাকুরীজীবিরা অবশ্যই অগ্রাধীকার পাবে। (সি/স-০৬ ফেব্রুয়ারি-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: