আগামীকাল থেকে দেশব্যাপী ১০০৫ টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে Desk Desk News প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ সিলকো ডেস্ক:-দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে টিকা দেওয়ার মাধ্যমে আগামীকাল শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামীকাল সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেবেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে। এছাড়া, দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেওয়া হবে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করবে। আজ বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। (সি/স-০৬ ফেব্রুয়ারি-তা/ই) SHARES কভিড ১৯ বিষয়: