ভোলাগঞ্জ-ঢাকা বিআরটিসি বাস চলাচল উদ্বোধন Desk Desk News প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ ভোলাগঞ্জ- সিলেট-ঢাকা সড়কে বাস সার্ভিস চালু করেছে দেশের একমাত্র সরকারী পরিবহন সংস্থা বিআরটিসি।আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ৮টার সময় ভোলাগঞ্জ পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ভোলাগঞ্জ, সিলেট-ঢাকা সড়কে বিআরটিসি এসি/ননএসি বাস সার্ভিসের উদ্বোধন করেন সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার জুলফিকার আলী। ভোলাগঞ্জ থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে ভোলাগঞ্জ থেকে ছেড়ে যাবে বাস। এছাড়াও ভোলাগঞ্জ-সাদাপার থেকে সিলেট টু ঢাকা-সায়েস্তগঞ্জ, পাঁচদোনা, টঙ্গি আব্দুল্লাহপুর, ঢাকা এয়ারপোর্ট, মীরপুর-১, গাবতলীর উদ্দেশ্যে বাস চলাচল করবে বলে জানান সিলেটের ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার জুলফিকার আলী। (সি/স-০১ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: