মে দিবসে কোম্পানীগঞ্জ শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ১, ২০২১ আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মে) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন, বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃ ২২৬৩) এর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বাদশা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সিরাই। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন, বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী মঙ্গল, আব্দুল মালিক, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, হোসেন আলী, আব্দুল মালিক, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান, মহিলা সভানেত্রী আফিয়া বেগম। আরও উপস্থিত ছিলেন, আজির মিয়া, আব্দুল জব্বার, আরব আলী, আজাদ মিয়াসহ ট্রেড ইউনিয়নের অর্ধশতাধিক নারী ও পুরুষ শ্রমিক। (সি/স-০১ মে-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: