নবীনগর নসরাবাড়িতে জমি বিরোধে উভয়পক্ষে মামলা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৮, ২০২১ ইকবাল হোসেন মুন্না:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নসরাবাড়িতে একটি বসতবাড়ি ও একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।এগুলোর মালিকানা দাবি করে উভয় পক্ষই আদালতে মামলা দায়ের করেন। ঘটনার সূত্রে জানা যায়,নাটঘর ইউনিয়নের রৌদ্রক্ষবাড়ী মৌজায় সেঃমেঃ ৫৬৯ ও ৫৭০দাগে মোট ২৮শতক জায়গা বেলায়েত হোসেনের(৩৮) বাবা মোঃ জামির হোসেন(৬৫) মৃত আব্দুল আলীম মিয়ার তিন ছেলে মোঃ তোফায়েল আহাম্মদ(৫৫)দুলন মিয়া(৫৩)মোঃ বাবুল আহাম্মদ এর কাছ থেকে ২০০৩ সালে ক্রয় করে কতেক অংশে বসতি স্থাপন করে বসবাস করে আসছেন।জমির বিক্রেতারা তার আপনজন হওয়ায় পরে কোন একসময় দলিল করে নিবেন ভেবে জামির হোসেন উক্ত জায়গাগুলোর দলিল করেননি।গত ৩-৪বছর ধরে জামির হোসেন জায়গা বিক্রেতাদের কাছ থেকে দলিল করে আনার চেষ্টা চালিয়ে গেলও বিভিন্ন টালবাহানা শুরু করে দেন মৃত আব্দুল আলীমের পুত্রগণ।গত ২রা মে সকালে ১১টায় জামির হোসেন বাড়ির পাশের জমিটি ভরাট করতে গেলে তোফায়েল আহাম্মদ, দুলন মিয়া এবং বাবুল মিয়া বাধা প্রদান করে এবং সেখানে জামির হোসেনের ছেলে বেলায়েত হোসেনকে মারধর সহ বাড়ীঘর ভাংচুর করে।পরে বেলায়েত হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। জামির হোসেন ও তার পুত্র বেলায়েত হোসেন জায়গার মালিকানা দাবী করে বলেন, “আমরা ২০০৩ সালের দিকে এই জায়গা কিনে বসতি করে বসবাস করতেছি।কিনার সময় তারা আমাদের আপনজন হওয়ায় দলিল করেনি পরে দলিল করতে গেলে টালবাহানা শুরু করে দিয়েছে।গত কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশের জায়গা ভরাট করতে গেলে আমাদেরকে মারধর করে আমাদের বাড়িঘর লুটপাট করেছে।” এদিকে জায়গার মূল মালিক তোফায়েল আহাম্মদ,দুলন মিয়া এবং বাবুল মিয়ার সাথে যোগাযোগ করার জন্য বাড়ীতে গেলেও দুলন মিয়াকে ছাড়া কাউকে বাড়ীতে পাওয়া যায়নি। দুলন মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই জায়গা আমরা জামির হোসেনের কাছে বিক্রি করার জন্য মৌখিকভাবে সম্মত হয়েছিলাম কিন্তু জামির হোসেন টাকা পরিশোধ করে নাই তাই দলিল করে দেয়নি।সে আমার আপনজন হওয়ায় তাকে থাকার জন্য পরে চলে যাবে শর্তে ঘর নির্মান করার জন্য অনুমতি দিয়েছিলাম।এখন সে নিজের সম্পত্তির মতো ব্যবহার করছে আমরা এখন এই জায়গাগুলো ফেরত চাই। এজন্য আমরা আদালতে মামলা দায়ের করেছি। (সি/স-০৮ মে-তা/ই) SHARES অপরাধ বিষয়: