কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১০, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে ইয়াবাসহ কাউছার মিয়া (২৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী উপজেলার দক্ষিন বুড়দেও গ্রামের ছৈয়দুর রহমানের পুত্র।রবিবার দিবাগত (সোমবার)ভোর ৪ টার সময় বুড়দেও এলাকা থেকে ইয়াবাসহ কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মিঠুন মহাজন তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার শেষে মিঠুন মহাজন জানান গোপনসূত্রে খবর পেয়ে ইয়াবা বিক্রি কালে কাউছারসহ আরও দুইজনকে ধাওয়া করলে স্থানীয় জনতার সহযোগীতা একজন আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

 

উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত ও তিনজনকে আসামী করে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের মামলা নং ২২

মামলার আসামীরা হচ্ছে উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামের ছৈয়দুর রহমানের পুত্র কাউছার মিয়া (২৪),কোম্পানীগঞ্জ গ্রামের মৃত ভোলাই মিয়ার পুত্র মনসুর আলী (৩০) ও দক্ষিণ বুরদেও গ্রামের ইউসুফ আলীর পুত্র রুহেল (২৭)। কাউছার ছাড়া অন্য দুইজনকে পলাতক দেখানো হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ। কোম্পানীগঞ্জের এক ইঞ্চি মাটি মাদক ব্যবসায়ীদের জন্যে নেই।যে বা যারাই এই মরননাশক মাদক ব্যাবসায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নেওয়া হবে।

(সি/স-১০ মে-তা/ই)