এড. ইসরাফিল আলীর মায়ের মৃত্যু কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২১ সিলেট জজ কোটের আইনজীবী ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাফিল আলীর মা হাজেরা বেগম শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটের সময় মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুর রহমান জয়, পাঠাগার সম্পাদক মিসবাউল করিম রফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক আমিরুল হক, অফিস সম্পাদক জুয়েল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, মীর আল-মমিন, এখলাছ আলী, সোহরাব আহমদ, কবির আহমদ, সদস্য কবির হোসেন, উমর আলী, আব্দুল হান্নান নয়ন, মোস্তাক আহমদ রনি, জাহিদ হাসান মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। (সি/স-২৯ মে-তা/ই) Download News PhotoCard SHARES মৃত্যু সংবাদ বিষয়: