সীমান্তের সাত জেলা লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির Desk Desk News প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২১ করোনা সংক্রমণরোধে সীমান্তের সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। রোববার (৩০ মে) এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। দুপুর ২টায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা বলেন। দেশে শর্তসাপেক্ষে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত জেলাগুলোতে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হচ্ছে কি-না, তা জানা যায়নি। সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণ জানতে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, সীমান্তে বৈধভাবে যারা আসছেন তাদের সঠিক ও সুব্যবস্থাপনার মাধ্যমে কোয়ারেন্টাইন করা হচ্ছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত অনেক বড় হওয়ায় বৈধভাবে যাতায়াতের পাশাপাশি অবৈধভাবেও যাতায়াতের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সংক্রমণ বাড়তে পারে। (সি/স-৩০ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়:
করোনা সংক্রমণরোধে সীমান্তের সাত জেলা লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। রোববার (৩০ মে) এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। দুপুর ২টায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা বলেন। দেশে শর্তসাপেক্ষে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত জেলাগুলোতে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হচ্ছে কি-না, তা জানা যায়নি। সীমান্তের জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণ জানতে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, সীমান্তে বৈধভাবে যারা আসছেন তাদের সঠিক ও সুব্যবস্থাপনার মাধ্যমে কোয়ারেন্টাইন করা হচ্ছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত অনেক বড় হওয়ায় বৈধভাবে যাতায়াতের পাশাপাশি অবৈধভাবেও যাতায়াতের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সংক্রমণ বাড়তে পারে। (সি/স-৩০ মে-তা/ই)