নতুন তিন সচিবের পদায়ন

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

গণপ্র্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনটি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতি ও বদলির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনজনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

(সি/স-৩০ মে-তা/ই)