প্রবাসী কর্মীদের যেকোন সমস্যা দ্রুত সমাধানে কুইক রেসপন্স টিম গঠন Desk Desk News প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ২৯, ২০২১ প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যায় উদ্ভুত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। শনিবার ২৯ মে তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খানকে (01819-262172) আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিমের অন্যান্য সদস্যরা হচ্ছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম (01712-207227), বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা (01711-111544), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার (017168-69222), সহকারী পরিচালক মোঃ আজিজুল ইসলাম ভুঞা (01942-220052), উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের (01311-153491), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান (01760-217853) প্রমুখ। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে এবং বৈশ্বিক করোনা মহামারির কারণে বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীগণ নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং দেশে অবস্থানকালেও তাঁরা ভিসা সংক্রান্ত বা অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন। সংযুক্ত: Quick Response Team গঠনের অফিস আদেশের কপি। (সি/স-২৯ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: