ছাতকে লন্ডন প্রবাসী মোশাহদি আলীর নির্যাতনে অতিষ্ঠ গ্রামবাসী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম র্মতুজার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোশাহদি আলীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠছেে চরবাড়ুকা গ্রামের সাধারন মানুষ।গ্রামে আধিপত্য বিস্তার করতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষদের হয়রানী ও নির্যাতন করে যাচ্ছে ওই প্রবাসী। সম্প্রতি গ্রামীণ রাস্তার মালিকানা দাবী করে রাস্তা সংস্কারে বাঁধা সৃষ্টি করে ওই প্রবাসী ও তার পরবিার। এ ঘটনায় গ্রামের ৬ নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে দেশে থাকা তার ভাই মুসলহে উদ্দিন। প্রবাসে থেকে প্রতিনিয়িত নিরীহ গ্রামবাসীকে মামলা-মোকদ্দমার ভয় দখেয়িে বিভিন্ন ভাবে হয়রানী করাই যেন ওই প্রবাসীর নেশায় পরনিত হয়ে পড়ছে। রোববার দুপুরে গ্রামের লোকজন জড়ো হয়ে উপস্থতি সাংবাদিকদের কাছে প্রবাসীর বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ তুলে ধরনে। এসময় গ্রামের৷ সাবেক মেম্বার নসীব আলী। মুফিজুর রহমান, আবুল বশর, তাজ উদ্দিন, আনফর আলী, আতাউর রহমান, হামিদ উল্লাহ, ওয়াছির আলী, বাদশা মিয়া, আব্দুর রব, তাজুল ইসলাম, মঈন উদ্দিন, আনছার আলী, আহমদ আলী গজম্বর আলী, আব্দুল জব্বার, আব্দুল মুক্তাদির, শফিক মিয়া, শাহাব উদ্দিন সেলিম আহমদ, আজফর আলী, ফয়জুর রহমানসহ গ্রামের শতাধিক লোক উপস্থিত ছিলেন। তারা জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী ও দেশে থাকা তার ভাই মুসলেহ উদ্দিন অন্যায়ভাবে মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে শান্তিপ্রিয় গ্রামবাসীকে হয়রানী করে যাচ্ছে। সম্প্রতি গ্রামের রাস্তার মালিকানা দাবী করে ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয় প্রবাসীর ভাই মুসলেহ উদ্দিন। তারা জানান, কয়েক যুগ আগে গ্রামের মুরব্বিরা চরবারুকা পয়েন্ট থেকে চানপুর পর্যন্ত পিলার দিয়ে রাস্তার জায়গা তৈরী করে গেছেন। গ্রামবাসীর সাথে তখন প্রবাসী মোশাহিদ আলীর পিতা গোলাম মর্তুজাও রাস্তার জন্য সকলের ন্যায় কিছু ভুমি দিয়েছিলেন। পূর্ব পুরুষদের তৈরী ওই কাঁচা রাস্তা দিয়েই গ্রামের সর্বস্তরের মানুষ চলাফেরা করে আসছে দীর্ঘদিন ধরে। বর্ষার পানিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে প্রতিবছরই গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটসহ রাস্তাটি মেরামত করে থাকে। গ্রামের মানুষের দাবীর প্রেক্ষিতে এমপি মুহিবুর রহমান মানিক ওই রাস্তায় সরকারী অর্থায়নে দুটি ব্রীজ নির্মাণ করে দিয়েছেন। চরমহল্লাা হাওরে রয়েছে গ্রামবাসীরপ্রায় সাড়ে ৮শ’ হেক্টর ফসলী জমী। এসব জমির ফসল ঘরে তুলতে ওই রাস্তা ব্যবহার করে থাকে গ্রামের কৃষক পরিবার। গ্রামের ওই রাস্তা মালিকানা দাবী করে প্রবাসী মোশাহিদ আলী ও তার পরিবার জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। মামলা-মোকদ্দমা দিয়ে গ্রামের নিরীহ মানুষকে নির্যাতন করা হচ্ছে। ইতিধ্যেই বিভিন্ন মিথ্যা অভিযোগে গ্রামের লোকজনের বিরুদ্ধে অন্তত অর্ধ ডজন মা মলা দিয়েছে প্রবাসী মোশাহিদ আলী ও তার পরিবার। প্রবাসীর ও তার পরিবারের হয়রনী-নির্যাতন থেকে গ্রামবাসী মুক্তি পেতে এসব সত্য বিষয় প্রকাশ করার জন্য গ্রামের লোকজন সাংবাদিকদের প্রতি অনরোধ জানিয়েছেন। (সি/স-১৪ জুন-তা/ই) SHARES অপরাধ বিষয়: