“মুজিব কেল্লা”র নির্মাণকাজ উদ্বোধন করতে কোম্পানীগঞ্জ আসছেন মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

 

৬ কোটি ৬৪ লক্ষ ২০ হাজার ২ শত ২৫ টাকা ৩০ পয়সা ব্যায়ে ‘মুজিব কেল্লা’ নির্মাণকাজ উদ্বোধন করতে কোম্পানীগঞ্জ আসছেন আজ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার দলইরগ্রামে অবস্থিত ইমরান আহমদ কারিগরি কলেজ ক্যাম্পাস সংলগ্ন এই মুজিব কিল্লার নির্মাণকাজ উদ্বোধন করবেন।

এছাড়াও তিনি নব নির্মিত দুইটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের ফলক উন্মোচন করবেন।বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় উপজেলা সদর থেকে বিদ্যালয় গুলোর ফলক উদ্বোধন করবেন তিনি।বিদ্যালয় গুলো হচ্ছে বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ডাকাতি বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।এরপর তিনি উপজেলার দুস্ত ও অসহায় মানুষদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন।

(সি/স-১৯ জুন-তা/ই)