তিন দিনের সফরে মন্ত্রী ইমরান আহমদ সিলেট পৌঁছালেন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ তিনদিনের সিলেট সফরে সিলেট এসেছে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এম.পি। শনিবার বেলা ৫ ঘটিকায় একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মন্ত্রীকে শুভেচ্ছা জানান সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ(ভিপি) সাধারণ সম্পাদক শামিম আহমদ (সীমান্তিক), গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম আলী,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশবিশ্বাস, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামীম আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমুখ । মন্ত্রী আগামীকাল রবিবার থেকে নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও পরিদর্শক করবেন। (সি/স-১৯ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: