এড.জীবন দেবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

 

ইকবাল হোসেন মুন্না:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পুজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি, শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাবেক সভাপতি, একসময়ে কুমিল্লার সাবেক ছাত্র নেতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এড. সুনীল দেব জীবন(৯০)শুক্রবার(২৫/৬)গভীররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নবীনগর সনাতন ধর্মাবলম্বী গভীরভাবে শোকাহত। গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে তাঁর মরদেহ নবীনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে পৌছালে তাকে একনজর দেখার জন্য সকল ধর্মের মানুষসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার তত্বাবধানে ওসি(তদন্ত) নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। উপজেলা আওয়ামীলীগ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু সংস্কার সমিতি, আইনজীবী সমিতি ও কুমিল্লা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন বেগমের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, পৌর মেয়র এড.শিব শংকর দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড.সুজিত দেব, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সেক্রেটারি এড.বিনয় চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সীতানাথ সূত্রধর, সাংবাদিক সঞ্জয় সাহা, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল প্রমূখ। বিকালে নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্তুষ্ঠিক্রীয়া সম্পন্ন হয়।

 

(সি/স-২৬ জুন-তা/ই)