কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ৫৭  জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল বেগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও ইরেজার এবং সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান ও মাস্ক প্রদান করা হয়েছে।

সুমন আচার্য বলেন, ২৭ জুনের মধ্যে ১১৭ জন শিক্ষার্থীর মোবাইলে শিক্ষা বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানান। ১ জুলাই ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হবে।

প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্যের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমেদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম প্রমুখ।

(সি/স-২৬ জুন-তা/ই)