রাজনগরে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১ হারুনুর রাশীদ,রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা গুনতে হয়েছে। শনিবার (২৬ জুন) স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল উপজেলার রাজনগর পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় ২০০০টাকা জরিমানা আদায় করেন। এ সময় রাজনগর থানার এএসআই শওকত মাসুদ ভূঁইয়া সহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন। (সি/স-২৭ জুন-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: