রাজনগরে মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ হারুনুর রাশীদ (রাজনগর প্রতিনিধি):- মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজার সৈয়দ আঃ বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) মাদ্রাসার সভাপতি শাহাদাত হোসেন এর উপস্থিতে মাদ্রাসার বিজ্ঞানাগার কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের ছবি সম্বলিত বিভিন্ন পোষ্টার,ব্যানার লাগানো হয়।এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে প্রকাশিত বিভিন্ন লেখকের বই রাখা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি ও রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাকিম রাজ, ভারপ্রাপ্ত সুপার লুৎফুর রহমান সিরাজী সহ মাদ্রসার শিক্ষকবৃন্দ। (সি/স-২৯জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: