কোম্পানীগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে যৌথ বাহিনীর নের্তৃত্বে সুমন আচার্য

Desk Desk

News

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের মতো কোম্পানীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, সেনা, বিজিবি ও পুলিশ বাহিনী। তাই উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে উপজেলার তেলিখাল বাজার, থানা সদর বাজার ও টুকের বাজার এলাকায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।
সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ জন ব্যক্তিকে ৫ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান- উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান- সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

 

(সি/স-০১ জুলাই-তা/ই)