কর্মস্থলে যোগ দিলেন কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড মুসা নাসের চৌধুরী

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মুসা নাসের চৌধুরী। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তিনি কোম্পানীগঞ্জ ভূমি অফিসে যোগদান করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বপালনকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বদলি হয় মুসা নাসের চৌধুরীর। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার বাসিন্দা।

প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে কোম্পানীগঞ্জে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করতে উপজেলার জনসাধারণ, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

(সি/স-০১ জুলাই-তা/ই)