কোম্পানীগঞ্জের ঢালার মুখে বালু উত্তোলন, হুমকির মুখে ৬ টি গ্রাম

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর ঢালারপাড়,দক্ষিণ ঢালারপাড়,মোস্তফা নগর,উত্তর মেঘারগাও,উত্তর রাজনগর ও দক্ষিণ রাজনগরের যৌথ মিলনস্থল ঢালার মুখে অর্ধশতাধিক লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।এতে করে নদী ভাঙ্গণের শিকার ৬টি গ্রাম হুমকির মুখে পড়েছে।প্রতি বছর পাহাড়ি বন্যায় এই গ্রামগুলো ভাঙ্গণের মুখে পড়ছে এরই মধ্যে “মরার উপর খাড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালে ঢালার মুখ থেকে বালু উত্তোলন।স্থানীয় দালাল চক্রের শুকুনিদৃষ্টি পড়ায় এই গ্রাম গুলো এখন নিশ্চিত নদী গর্ভের শিকার হতে যাচ্ছে।

খননযন্ত্র লিস্টার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে চকবাজার-ইসলামগঞ্জ বাজারের বেরিবাধের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।এতেকরে পাহাড়ি বন্যার পানি বৃদ্ধি পেলে বাধটি ভেঙ্গে যেতে পারে।

ঢালার মুখ থেকে বালু উত্তোলনের বিষয়ে ঢালার পাড় গ্রামের একাধিক ব্যাক্তি অভিযোগ করেছেন,কলাবাড়ি গ্রামের বিল্লাল,মাসুক মিয়া,দক্ষিণ রাজনগর গ্রামের মাসুক মিয়া,ঢালার পাড় গ্রামের সফর আলী,খায়ের গাও গ্রামের আলমগীর আলম,উত্তর বুরদেও গ্রামের মোহাম্মদ আলী এই বালু সিন্ডিকেটের নের্তৃত্ব দিয়ে আসছেন।

এ বিষয়ে মোহাম্মদ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, আমার কোনো নৌকা ঢালার মুখে বালু উত্তোলন করতে যায় না।

তিনি আরও বলেন চকবাজার-ইসলামগঞ্জ বাজারে যাওয়ার বেরিবাধটি আমরা কয়েকজনের অর্থায়নে নির্মিত।যদি এই বাধ ভেঙ্গে যায় তবে এই এলাকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।যারা ঢালার মুখ থেকে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হোক।

২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন,ঢালাইয়ের মুখ থেকে বালু উত্তোলন করলে ৬/৭টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়বে।তাছাড়া এই জায়গাটি ইজারা সীমানার বাহিরে।এখান থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক।থানা প্রশাসনের উচিত ঢালার মুখে পুলিশ টহল টিম বসানো।যাতে করে এখান থেকে কেউ বালু উত্তোলন করতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, ইজারা বর্হিভূত কোন জায়গা থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রতিদিন পুলিশ টহলে থাকে বলেও জানান তিনি।

(সি/স-০১ জুলাই-তা/ই)