সিলেট এয়ারপোর্টে সিলভার সিটি আ/এ আব্দুস সালাম চৌধুরী জামে মসজিদের কমিটি গঠন  

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

 

সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধিন বড়শলা মৌজার কাকুয়ারপারে এলাকায় অবস্থিত সিলভার সিটি হাউজিং(০১)ছয়ফুল হোসেন চৌধুরী রোডে অবস্থিত ঐতিহ্যবাহী আব্দুস সালাম চৌধুরী জামে মসজিদের কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গত বুধবার বাদ আসর মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

সভায় উপস্থিত সকলের মতপ্রকাশ ও সর্বসম্মতি ক্রমে যুক্তরাজ্যে অবস্থানরত সয়ফুল হোসেন চৌধুরী (এম. এস. সি. ঢাকা)কে আজীবন মোতওয়ালী দেয়া হয়।

কমিটির ভারপ্রাপ্ত মোতওয়ালী করা হয় মাওলানা মাহমুদ সোয়াইব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ঝেরঝেরী পাড়া জামেয়া হোসাইনিয়া দারুল হাদীস (টাইটেল মাদ্রাসা), সিলেট।

সাংবাদিক এমদাদুল হক সোহাগ’কে সেক্রেটারি এবং মোঃ হাফিজ আলীকে কোষাধ্যক্ষ মনোনীত করে আব্দুস সালাম চৌধুরী জামে মসজিদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যানরা হলেন, সহ সেক্রেটারি সিলেট এডভেঞ্জার ওয়াল্ড পার্কের ম্যানেজার আনোয়ার হোসেন, সদস্য উস্তার আলী মটর,মোঃ বাবুল মিয়া,আজমল হক,মোঃ মানিক মিয়া,সমসু মিয়া,মাসুদ আলম,আল আমিন মনা।

গতকাল শুক্রবার মসজিদের সকল মুসল্লিগণ নতুন কমিটিকে সমর্থন করেন এবং নতুন কমিটি সবাইকে নিয়ে আব্দুস সালাম চৌধুরী জামে মসজিদের অস্থায়ী থেকে স্থায়ী মসজিদ নির্মানের আশাবাদ ব্যক্ত করা হয়।

 

(সি/স-০৩ জুলাই-তা/ই)