১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি কলম্বিয়া এগিয়ে

Desk Desk

News

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৭টায়।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে মেসির আর্জেন্টিনা। গত দুই বছর ধরে হার না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। অতীত পরিসংখ্যানও মেসিদের পক্ষে। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৪৫ সালে কলম্বিয়াকে ৯-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

রেকর্ড ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে আসে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। লিওনেল মেসি, রদ্রিগো, লাউতারো মার্টিনেজ, ডি মারিয়ারা রয়েছেন দুর্দান্ত ফর্মে। লিওনেল স্কালোনির শিষ্যদের চোখ এখন শিরোপায়। এদিকে, এরই মধ্যে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

(সি/স-০৬ জুলাই-তা/ই)