ভারতে ১ শিশু বাচাতে ১১ উদ্ধারকর্মী নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২১ কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছরের একটি মেয়ে। তাকে সেই ৪০ ফুট কুয়া থেকে উদ্ধার করতে গিয়ে কুয়া পড়ে গিয়েছিলেন ৪০ জন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় ঘটেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় এখনও ১১ জনের মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, ঘটনায় ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে। ঘটনায় অন্তত ২০ জনের বেশি সংখ্যকমানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী বিশ্বাস সারঙ জানান, উদ্ধার অভিযান চলছে। পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অব জেনারেল (ভোপাল ডিভিশন) সাই মনোহর জানান, সেই সময় কুয়ার দেওয়াল ধসে যায়। প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ এবং সেনা দল রয়েছে। জানা গিয়েছে, বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এক মেয়ে শিশু খেলতে খেলতে কুয়ায় পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে গ্রামবাসীরা সেই মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। সেই সময় কুয়ার দেয়াল ধসে গিয়ে বিপত্তি ঘটে। প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। এদিকে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য সরকারের পক্ষ মৃতের পরিবারকে সরকারি চাকরি এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এদিকে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক টুইট করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। (সি/স-১৭ জুলাই-তা/ই) SHARES আন্তর্জাতিক বিষয়: