কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Desk Desk News প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১ কুলাউড়া প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুরবানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটি থেকে পড়ে গিয়ে আব্দুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (১৭ জুলাই) শনিবার দুপুরে বিদ্যুতের কাজ করার জন্য তার বাড়ির সামনে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) কুলাউড়ার অন্তর্গত একটি খুঁটিকে উঠেন। বিদ্যুতের কাজ করা অবস্থায় সে বৈদ্যুতিক শকট খেয়ে খুটি থেকে থেকে নিচে পড়ে যান। সাথে সাথে তার মৃত্যু হয়। সাথে সাথে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমান পেশায় একজন ইলেকট্রিশিয়ান তিনি কুরবানপুর গ্রামের চেরাগ আলী এর দ্বিতীয় ছেলে। (সি/স-১৭ জুলাই-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: