নদী ভাঙ্গণের শিকার ঢালারপার রক্ষায় মানববন্ধন অব্যাহত Desk Desk News প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙ্গন রোধের দাবী জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫টায় উপজেলার পূ্র্ব ইসলামপুর ইউনিয়নের চক বাজারে উপজেলা যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন ও ছাত্রলীগের সহ সভাপতি সিরাজুল হকের পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছালাম। সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন কোম্পানীগঞ্জের ধলাই নদীর পাড় থেকে ইজারা বহির্ভূত মালিকানা জায়গা থেকে প্রশাসনের নজর এড়িয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের করে রাজনগর, মোস্তফানগর, উত্তর ঢালারপাড়, দক্ষিণ ঢালারপাড়, চকবাজার সহ কয়েকটি এলাকাকে হুমকিতে ফেলেছে একটি চক্র। আমাদের সকলের ঐকবদ্ধ আন্দোলনের ফলে চক্রটি কয়েকদিন যাবত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ রেখেছে। আমরা যদি পরিকল্পিতভাবে আন্দোলন চালিয়ে যায় তাহলে তারা কোনভাবেই আমাদের দেওয়া সীমানার মধ্য থেকে বালু উত্তোলন করতে পারবে না। তাহলেই আমাদের কয়েকটি গ্রাম নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। ভাঙ্গন রক্ষায় উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ থানা সহ সকলের সহযোগিতা কামনা করেছে তারা। এসময় উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি আওয়ামিলীগের সভাপতি মল্লুক হোসেন, ইউপি সদস্য আকবর আলী, নানু মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শফর আলী, ২নং পূর্ব ইসলামপুর যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ-সভাপতি আরিফুল হক সেন্টু, করম আলী, যুবলীগ নেতা আব্দুস সালাম, মাসুক চৌধুরী, মোঃ শুক্কর আলী, মানিক মিয়া, নুরুজ্জামান কাসু, শাহিন আলম প্রমূখ। তবে সমাবেশ ও মানববন্ধনের আশপাশে থাকা কয়েক জন স্থানীয় বাসিন্দা প্রতিবেদক-কে জানান ইজারা বর্হিভূত মালিকানা রেকর্ডিও জায়গা থেকে জায়গার মালিকেরাই ফুটপ্রতি ৪ টাকা আদায় করে বালু বিক্রয় করছে। তাদের মতে ইজারা বহির্ভূত রেকর্ডিও জায়গা থেকে বালু উত্তোলন বন্ধ করতে পারলেই নদী তীরবর্তী কয়েকটি গ্রাম নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ধলই নদী তীরবর্তী স্থানীয় আওয়ামিলীগ নেতা, সামাজিক ও রাজনৈতিক সর্বস্তরের মুরব্বিরা মিলে ইজারাদারদের বালু উত্তোলনের একটি সীমনা দিয়েছে। আমরা ইজারাদার ও বালু ব্যবসায়ীদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি সীমানার বাহির থেকে বালু উত্তোলন করতে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রতিদিন পুলিশের দু’টি টিম দায়িত্ব পালন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান- ধলাই নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকা গুলো যাতে নদী ভাঙ্গের কবলে না পড়ে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে চুরি করে যখনি বালু উত্তোলনের খবর পাওয়া যায় তখনি অভিযান দিয়ে নৌকা আটক করে মামলা ও জরিমানা করা হয়। (সি/স-১৫ জুলাই-তা/ই) SHARES মানববন্ধন বিষয়: