যুবলীগ নেতা সবুজের উপর হামলার প্রতিবাদে কুলাউড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন

Desk Desk

News

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

 

কুলাউড়া(মৌলভীবাজার)প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন সবুজ কে মারাত্মকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করলো কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

উল্লেখ্য যে গতকাল রবিবার (১৭ জানুয়ারি) কুলাউড়া শহরের উছলা পাড়া এলাকায় আমিনুল ট্রেডার্সে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কুলাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক কামরুল বকস।

সবুজের মাথা এবং পিঠে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন সবুজ।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মইনুল হোসেন সবুজ ব্যবসায়ী হওয়ার কারণে মাঠে নামতে বাধ্য হল কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই সহ সর্বস্তরের ব্যবসায়ীরা।
তারা স্থানীয় প্রশাসনকে বলেন যত সম্ভব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে কঠোর আন্দোলনের হুমকি দেন ব্যবসায়ী নেতারা।

এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন স্বাক্ষরিত প্যাডে কামরুল হাসান বক্সকে দল থেকে অব্যাহতি দিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজ এর উপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে গুরুত্বর আহত করায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

সিস১৮জানুয়ারীতাই)