কানাইঘাটে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন Desk Desk News প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২১ সিলকো ডেস্ক:-কানাইঘাটে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কানাইঘাটে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন | সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় কানাইঘাট উপজেলা পরিষদের গেইটের সামনে এ মানববন্ধন করা হয় । সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে আজ সন্ত্রাসীরা মাথাচড়া দিয়ে উঠেছে । ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিল আজ তাদেরই পরিবারের উপর হামলা করা হয়েছে | এমন নেক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কানাইঘাট উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার জন্য ।সন্ত্রাসীরা আজ মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে । অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করা হউক । যদি অপরাধীদের গ্রেফতার না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে । উল্লেখ্য যে, ০৩/০২/২০২১ তারিখে ঘটে যাওয়া বীরদল হাওরে অতর্কিত হামলার প্রতিবাদে কানাইঘাটে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কানাইঘাট উপজেলা কমিটির উদ্দ্যোগে আজ সোমবার কানাইঘাট উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান,কানাইঘাট উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমিটির উপদেষ্টা কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আব্দুল হেকিম শামিম,আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমিটির সভাপতি ইফতেখার আলম সহ সংগঠনের সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধার সন্তান আব্দুক হেকিম শামিম বলেন এমন কি তাদের সন্তানদের ঘুম খুন হত্যার পায়তারা যারা তাদের কে চিহ্নিত করে স্বাধীনতাকে রক্ষা করুন পরিশেষে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃজাকারিয়া খালেদ,সাংবাদিক ওহিদুল ইসলামে এবং মুক্তিযোদ্ধার নাতী আবু সামিয়ান তানিম উপর পরিকল্পিত বর্বরোচিত হত্যার চেষ্টা কারি বড়দেশ গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোঃজাকারিয়া এবং তারই ভাই শরিফ উদ্দিন কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলোক শাস্তির আহবান জানাই। (সি/স-০৯ মার্চ-তা/ই) SHARES অপরাধ বিষয়: