তৃতীয় বর্ষে পা রাখলো সিলকো সংবাদ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-উত্তর সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদ তৃতীয় বর্ষে প্রদার্পণ করলো।প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে কোম্পানীগঞ্জস্থ থানা বাজারে সিলকো সংবাদ কার্যালয়ে এক আনন্দ সভা ও কেক কাটা অনুষ্টানের আয়োজন করা হয়।

সিলকো সংবাদের প্রকাশক ও সম্পাদক তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং তরুণ সাংবাদিক ও যুবনেতা সজিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ কোম্পানীগঞ্জের ডিজিএম সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি যথাক্রমে বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর হিরক সিংহ,উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট কামাল হোসেন,এলজিইডি কোম্পানীগঞ্জের সার্ভেয়ার আজিজ চৌধুরী শামিম,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা,৭১ বাংলা টেলিভিশনের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দূর্গেশ সরকার।বিসর্জন কোম্পানীগঞ্জের সভাপতি জামাল উদ্দিন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সিরাজুল হক,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন,সিনিয়র ফটো সাংবাদিকসুমন আহমদ, সিলকো সংবাদের স্টাফ রিপোর্টার নোমান আহমদ,ইমরান আহমদ,আইয়ুব আলী খান,সংবাদ পত্র এজেন্ট কুতুব উদ্দিন,মহন মিয়া,শের নাইমুল ইসলাম,রনি আহমদ,জন, ইসহাক সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা।

(সি/স-০৯ মার্চ-তা/ই)