বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা বাছির খাঁনের সংবাদ সম্মেলন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতা:-গত মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার বাছির খানকে জড়িয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়া ও একটি টিভি চ্যানেলে অপ-প্রচার চালানোর বিরুদ্ধে উপজেলা সদরের বসুন্ধুরা চত্বরে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃত্বে মানবন্ধন করেন এবং পরবর্তীতে উপজেলা মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান বলেন, সিএনজির চাঁদা আদায়ের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। এটা উপজেলা পরিষদ যথাযথ নিয়মের মাধ্যমে উম্মুক্ত টেন্ডার প্রক্রিয়া সম্পাদন করে সর্বোচ্চ দরদাতা শ্রমিক সংগঠনকে ইজারা প্রদান করেছে। ইজারা প্রাপ্ত শ্রমিক সংগঠনগুলো নিয়ম অনুযায়ী টোল আদায় করে। ঐ টোল আদায়ের সাথে আমি কোনভাবে জড়িত নেই। আমি আগামী ইউপি নির্বাচনে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী হওয়ায় কিছু কুচক্রীমহল আমার মান-সম্মান ক্ষুুন্ন করার জন্য অপ-প্রচারের লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান,যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক বাবু বিষ্ণৃ কুমার ভট্রাচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা আবুল কাশেম মাষ্টার, ফজলুল হক মুন্সী,সফি উল্লাহ, সাইফ উদ্দিন মানিক, বিল্লাল হোসেন ঠিকাদার, মিজানুর রহমান লিটন,উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লেনিন পিপু,সাধারন সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন,সেক্রেটারি সুমন,সজিব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা সভাপতি মোঃ এনামুল হক শান্ত প্রমূখ। (সি/স-২৫ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES মানববন্ধন বিষয়: