কোম্পানীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মদিন পালিত হয়েছে।

বঙ্গমাতার জন্মদিন উদ্যাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও শিবলী সাদিকা তিন্নির সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের মুসা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ^াস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা মৎস অফিসার আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা সমবায় অফিসার আজিজুল হক ও কাঠাল বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি কামাল হোসেন প্রমূখ।
১৯৩০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্ম গ্রহন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার । ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে সহ পরিবারের নির্মমভাবে খুন হয় তিনি। মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার সংগ্রামী জীবন ও কর্মময় অধ্যায় নিয়ে আলোচনা শেষে উপজেলরা ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল মহিলাকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

(সি/স-০৮ আগস্ট-তা/ই)