শফিকুর রহমান চৌধুরীকে কোম্পানীগঞ্জ আ’লীগের শুভেচ্ছা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট-২ এর সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক বার্তায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া তাকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৬ সেপ্টম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত পত্রে এ দায়িত্ব দেয়া হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে এই দায়িত্ব অর্পণ করেন। বার্তা প্রেরক অখিল চন্দ্র বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (সি/স-০৬ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: