একযুগ পর পাকা রাস্তা পাচ্ছে ধলাই পূর্বপাড়বাসী

Desk Desk

News

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১

 

প্রতি বছর সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে ১২/১৩ বছর ধরে সিলেটের কোম্পানীগঞ্জের কলাবাড়ি-দয়াবাজার সড়ক মেরামতের কাজে হাত দেয়নি দফতরগুলো।

সিলেট ও উপজেলা সদরমুখো সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভঙ্গুর ও খানাখন্দ পরিপূর্ণ কলাবাড়ি-দয়ারবাজার রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত অথবা পূন পাককরণের জন্যে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন স্থানীয়রা । অবশেষে দীর্ঘ প্রতিক্ষা শেষে সড়কটির পাকাকরণের জন্যে টেন্ডার প্রদানের জন্যে স্বপ্রতিষ্ঠানকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অনুমোদন দিয়েছে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্নবাসন প্রকল্পের আওতায় ১৪ কোটি ৪৬ লক্ষ ১ হাজার ৬ শত ১৪ টাকা ৭১ পয়সা ব্যায়ে রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ার পথে। ১ ফুট পুরুত্বে ও ৬ মিটার দৈর্ঘ এবং ৩০৭৫ মিটার প্রস্থের আরসিসি সড়ক নির্মাণ করা হবে কোম্পানীগঞ্জ উপজেলা উপ-প্রকৌশল কার্যালয় থেকে নিশ্চিত হওয়া যায়।